ভালবাসি তোমায়

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০১৪)

নবী হোসেন
  • ২২৮
১.
ভালবাসি শুধু তোমায় আমি যে
তুমিই ঠিকানা-ঠাঁই যে,
তোমার ছোঁয়ায় জীবনের মানে
কেবলই খুঁজে পাই যে !
২.
তোমার মনের গহীন কোণে
হাস্না হেনার গন্ধ,
হৃদয় কানন পূর্ণ করে
এনেছে জীবনে ছন্দ !
৩.
স্বপ্ন দেখার সুসময় যদি
শেষ না হতো কভুও,
তোমার পানেই দুই পোড়া চোখ
থাকতো চেয়ে তবুও !
৪.
তোমার ছবির সুললিত সুধা
পান করে করে আমি যে
পারি না দু ‘চোখ ফেরাতে কখনো
বুঝি না কখন থামি যে !
৫.
এ হৃদয় শুধু তোমাকেই ঘিরে
রচনা করেছে কাব্য,
স্বপ্ন বাসরে কেবলই তুমি
তোমার কথাই ভাববো !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রণতূর্য ২ খুব সুন্দর ছন্দ কবিতা।শুভেচ্ছা রইল।আমার কবিতায় আমন্ত্রন।মন্তব্য করে অনুপ্রাণিত করবেন।
ক্যায়স খুব ভালো লিখেছেন...
মাসুম বাদল খুব ভালো লেগেছে আপনার কবিতা...
মিলন বনিক সুন্দর অন্ত্যমিলের সুন্দর কাব্য গাঁথা....খুব ভালো লাগলো....
এশরার লতিফ ভালো লাগলো। শুভেচ্ছা রইলো।
তাপসকিরণ রায় ছন্দময় সুন্দর একটি কবিতা।
মোঃ মহিউদ্দীন সান্‌তু ছন্দে ছন্দে বেশ ভালোলাগা। চমৎকার কবিতা।
ওয়াহিদ মামুন লাভলু তোমার ছবির সুললিত সুধা পান করে করে আমি যে পারি না দু ‘চোখ ফেরাতে কখনো বুঝি না কখন থামি যে ! অনেক সুন্দর ভালবাসার কবিতা। শ্রদ্ধা জানবেন।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৪
F.I. JEWEL N/A # ছন্দের অপূর্ব ঝংকারে অনেক সুন্দর একটি কবিতা ।। কবিকে ধন্যবাদ ।।
ভালো লাগেনি ১ ফেব্রুয়ারী, ২০১৪

২৬ সেপ্টেম্বর - ২০১৩ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬